গাইবান্ধার পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬ শিক্ষার্থীদের বিদায় এবং নবীন বরণ ও দো’আ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ওই বিদ্যালয় মাঠের উন্মুক্তমঞ্চে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল বারী সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হামিদ কলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) সুশীল চন্দ্র সরকার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফারুকুল ইসলাম, শিক্ষার্থীদের মধ্যে সামিউল ইসলাম, ফাবিহা তাবাসুম ফিহা ও আতিক জাওয়াদ অশ্রু। মানপত্র পাঠ করেন নবম শ্রেণীর শিক্ষার্থী আর্তিকা সরকার। এসময় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী-শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক আই.ম মিজানুর রহমান মিজান। শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে দো’আ পরিচালনা করেন ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাফেজ মাও. মোস্তাফিজার রহমান রাজা। এ বছর এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় হতে মোট ২১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে জানা যায়।