ভেড়ামারার বাহিরচরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এফএনএস (শাহ্ জামাল; ভেড়ামারা, কুষ্টিয়া) :
| আপডেট: ৯ এপ্রিল, ২০২৬, ০৬:৪৯ পিএম | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬, ০৬:৪৯ পিএম
ভেড়ামারার বাহিরচরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ মুন্সিপাড়া মোড়ে মুন্সিপাড়া যুব সমাজের আয়োজনে ও সততা স্পোটিং ক্লাব এর তত্বাবধানে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে ফ্রি চিকিৎসা প্রদান করেন আশুলিয়া হাবিব হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তার মোঃ চঞ্চল মাহমুদ জানান, নিঃসন্দেহে এটি একটি ভাল উদ্দোগ।এখানে প্রচুর রোগীর উপস্থিতি লক্ষ্যণীয়।এলাকাবাসী আয়োজন করলে আমি বারং বার এখানে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করবো। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাবিব হসপিটালের প্রতিনিধি সাজ্জাদ হোসেন স্বপন,মুন্সি মনিরুল ইসলাম মিঠু,রবিউল ইসলাম ডাবু,বাদশা হোসেন, জাকিরুল ইসলাম, রকিবুল ইসলাম মেম্বর,সততা স্পোর্টিং ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজাত, সাইফুল ইসলাম, নাসিরুদ্দিন টোকন, শাহাজান ইসলাম ,সততা স্পোর্টিং ক্লাবের যুগ্ম সম্পাদক মোকাদ্দেস আলী, কোষাধ্যক্ষ সোহেল রানা, আসিব আলী,আজিম আওয়াল ও অভি প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে