রাউজানে

হুব্বে মোস্তফা (সা.) কুইজের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) : | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৮:৫১ পিএম
হুব্বে মোস্তফা (সা.) কুইজের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

জ্ঞানই শক্তি, আর নবীর প্রতি ভালোবাসাই মুক্তি এই চিরায়ত বাণীকে ধারণ করে চট্টগ্রামের রাউজান উপজেলার রাউজান ছালামত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো হুব্বে মোস্তফা (সা.) স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। গাউসিয়া কমিটি বাংলাদেশ ছালামত উল্লাহ্ উচ্চ বিদ্যালয় শাখার উদ্যোগে গতকাল শনিবার বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় জ্ঞান ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে বিভিন্ন পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, কেবল বইয়ের জ্ঞান নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গহিরা জামেউল উলূম বহুমুখী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা সাইফুল করিম নাঈম। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও সুন্নাহভিত্তিক জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন। গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান ছালামত উল্লাহ্ উচ্চ বিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ রাহাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ সুলতানপুর উত্তর শাখার সাবেক সভাপতি আলহাজ্ব আলব্দুল্লাহ হিল কাফি, বর্তমান সভাপতি মাওলানা শওকত হোসাইন, রাউজান সরকারি কলেজ শাখার সভাপতি মোহাম্মদ মনির উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ রবিউল হোসেন, রাউজান দক্ষিণ হিংগলা তৈয়্যরিয়া স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ হোসাইন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা আশেকা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ সুলতানপুর উত্তর শাখার নির্বাহী সদস্য মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ নজরুল, সাজিব,নুরুল আজিম সাকিব,সামির,খোকন, ইমরান, আকিব, রিশাদ, রাকিব, জুনায়েদ, মিজান, ফারাজ, রিমন, রামিম, তামিম, আরমান, ইরফান, জিসান, রিয়াদ, হামিম, মুনতাসির সহ প্রমুখ ও বিপুলসংখ্যক শিক্ষার্থী। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে