গৌরনদী উপজেলা পরিষদ ইলেকশন তৃণমূলের নেতা-কর্মীদের আস্থা বিএনপি নেতা কাজল

এফএনএস বরিশাল: | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৯:৫৩ পিএম
গৌরনদী উপজেলা পরিষদ ইলেকশন তৃণমূলের নেতা-কর্মীদের আস্থা বিএনপি নেতা কাজল

পার্লামেন্ট ইলেকশনের পর দেশব্যাপী শিগরিই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে উপজেলা পরিষদ ইলেকশন। ইলেকশন কমিশন জানান দিতে না দিতেই নড়েচড়ে বসেছে স্ব স্ব এলাকার উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইসচেয়ারম্যান প্রার্থীরা। উপজেলা পরিষদ ইলেকশনের ডামাডোল বেজে উঠেছে বরিশালের গৌরনদী উপজেলায়। চায়ের স্টল থেকে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। আসন্ন গৌরনদী উপজেলা পরিষদ ইলেকশন ঘিরে উপজেলায় নির্বাচনী আমেজ শুরু হয়েছে। স্থানীয় সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতা- কর্মীদের মধ্যে ইলেকশনের হাওয়া বইছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা ও ক্যাম্পেইন। চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম হলেন রফিকুল ইসলাম কাজল। যিনি বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। ছাত্রজীবন থেকেই কাজল বাংলাদেশ

জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নব্বই ও ৫ আগস্ট ২৪-এর ছাত্র-গণঅভ্যুত্থানে রাজপথে সাহসী ভূমিকা রাখেন তিনি। সারা দেশের মতো বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে নির্বাচিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের নিজ এলাকায়ও বেশ জোরেশোরে বইছে ইলেকশনের হাওয়া। এই আসনে রয়েছে দুটি উপজেলা। একটি আগৈলঝাড়া ও অন্যটি গৌরনদী উপজেলা। আর গৌরনদী উপজেলারই বাসিন্দা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের লয়ের মন্ত্রী নিজেই। ফলে এ আসনে সর্বজনপ্রিয় ও গ্রহণযোগ্য কর্মীবান্ধব নেতাই হবেন আগামী উপজেলা পরিষদ ইলেকশনের চেয়ারম্যান প্রার্থী। এখানে একাধিক প্রার্থী থাকলেও দলের দীর্ঘদিনের পরীক্ষিত বারবার কারাবরনারী ত্যাগী নির্যাতিত নিবেদিত নেতা হিসেবে ভদ্র নম্র বিনয়ী মার্জিত কর্মী বান্ধব গণমানুষের হৃদয়ের স্পন্দন উপজেলাবাসীর আস্থার বাতিঘর রফিকুল ইসলাম কাজল। পাশাপাশি প্রিয় নেতা মন্ত্রী জহির উদ্দিন স্বপনেরও সুদৃষ্টি রয়েছে তারই দিকে বলে জানান স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও দলীয় একাধিক সূত্রে জানা গেছে, বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন হওয়ার সময় রফিকুল ইসলাম কাজল ছিলেন সদস্য সচিব পদে এক জন প্রার্থী। নেতা জহির উদ্দিন স্বপন ও দলের প্রতি আনুগত্য থাকায় তিনি কাঙ্ক্ষিত পদ না পেয়েও আওয়ামী সরকার পতনের আন্দোলনে কাজলের ভূমিকা ছিল প্রশংসনীয়। নিজ এলাকা গৌরনদী ও বরিশালের রাজপথে নেতা-কর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতেন রফিকুল ইসলাম কাজল। করোনাকালে দুস্থ মানুষের পাশে তার ভূমিকা ছিল অত্যন্ত মানবিক। নেতা-কর্মীদের সুখ-দুঃখে পাশে থাকা একমাত্র রফিকুল ইসলাম কাজলেরই দলের ক্ষতি কিংবা বদনাম হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হন নাই। গৌরনদী উপজেলায় আপাদমস্তক ক্লিন ইমেজের একমাত্র বরিশাল উত্তর জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজল যাতে গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হন এ জন্য দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি উপজেলার সাধারণ মানুষেরও তার প্রতি চাপ রয়েছে। গৌরনদী উপজেলা বিএনপির একাধিক নেতা বলেন, গৌরনদী উপজেলা পরিষদ ইলেকশনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে রফিকুল ইসলাম কাজলের বিকল্প কোনো প্রার্থী নেই। বিএনপি নেতা-কর্মীসহ উপজেলাবাসীর আস্থাভাজন ব্যক্তি হচ্ছে- রফিকুল ইসলাম কাজল।

এ বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম কাজল বলেন, আমি সারাজীবন জনতার কাতারে থেকে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করেছি। রাজনৈতিক জীবনে কোনো দিন দলকে ফাকি দিয়ে রাজনীতি করি নাই বা পাওয়া না পাওয়ার হিসাব করি নাই। নিজ এলাকায় অবস্থান করে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দলীয় সব কর্মসূচি বাস্তবায়ন করেছি। নেতা-কর্মীদের ফেলে অন্য কোথাও অবস্থান করিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রী জহির উদ্দিন স্বপন সাহেব আমার অভিভাবক রাজনৈতিক জীবনে কখনো তার কথার বাইরে যাইনি। আশা করি আমার অতীত কর্মকাণ্ড বিবেচনা করে দলীয় নমিনেশনের বিষয়ে আমার ওপর আস্থা রাখবেন বলে আমার বিশ্বাস।

আপনার জেলার সংবাদ পড়তে