কুড়িগ্রামের নাগেশ্বরীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-কাওছার মেরিট মাদরাসার আয়োজনে শনিবার দিনব্যাপী নাগেশ্বরী কামিল মাদরাসা মাঠে এই অনুষ্ঠান হয়। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাকদের অংশগ্রহণে দৌড়, ব্যাঙ দৌড়, বিস্কুট দৌড়, মোরগ লড়াই, বেলুন ফাটানো, পাথর নিক্ষেপ, যেমন খশি তেমন সাজোসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। আল-কাওছার মেরিট মাদরাসার পরিচালক মো. জোনায়েদ হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নাগেশ্বরী কামিল মাদরাসার অধ্যক্ষ মো. শামসুদ্দীন, কলেজ মোড় দারুল ফালাহ জামে মসজিদের খতিব হাফেজ মো. মনিরুজ্জামান, রায়গঞ্জ আলিয়া মদরাসার প্রভাষক আবু বক্কর সিদ্দিক, টেপারকুটি দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মো. ইউসুফ আলী, নাগেশ্বরী বালিকা মাদরাসার সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, আল-কাওছার মেরিট মাদরাসার পরিচালক হাফেজ মো. আব্দুল মান্নান আপেল, আত তাসলিম বালিকা মাদরাসার পরিচালক হযরত আলি, অভিভাবক জাহাঙ্গীর বাদশা টুটুল প্রমুখ।