দিনাজপুরের ঘোড়াঘাটে যুগ যুগ ধরে চলে আসা আদিবাসীদের আম পুজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ঘোড়াঘাটের কাজিরবন শহরগাছি আদিবাসী পাড়ায় এই আম পুজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর সভার সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন। আদিবাসী কালী মন্দিরের সভাপতি ও আদিবাসী নেতা লক্ষ্মণ পাহাড়ী জানান,আমাদের বহু যুগ ধরে পুর্বপুরুষেরা এই আম পুজা করে আসছে। প্রতি বছরের চৈত্রের শেষ রবিবার গাছ থেকে কচি আমপাতা দিয়ে এই পুজা উৎসব পালন করা হয়।