বিরামপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন জিএম ফরিদ আহমেদ

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬, ০৪:৫৭ পিএম
বিরামপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন জিএম ফরিদ আহমেদ

দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) ফরিদ আহমেদ।  আজ দুপুরে পরিদর্শনকালে তিনি স্টেশনের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবা, টিকিট ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় জিএম স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম, অপেক্ষমাণ কক্ষ, টিকিট কাউন্টারসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি যাত্রীসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে ফরিদ আহমেদ বলেন, যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে রেলওয়ের সেবা আরও আধুনিক ও উন্নত করা হচ্ছে। তিনি স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন ও পরিষেবা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিরামপুর উপজেলার বিএনপির নেতৃবৃন্দ সহ রেলওয়ের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে