রাজারহাটে বই মেলায় পিঠা উৎসব করলেন এমপি আতিক মোজাহিদ

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬, ০৬:৪৬ পিএম
রাজারহাটে বই মেলায় পিঠা উৎসব করলেন এমপি আতিক মোজাহিদ

কুড়িগ্রামের রাজারহাটে ১০দিন ব্যাপী তারুণ্যের বই মেলার সপ্তমদিনে মেলা আকস্মিকভাবে পরিদর্শন করে পিঠা উৎসব করেন কুড়িগ্রাম-২আসনের এমপি ড.  আতিকুর রহমান মোজাহিদ ।  রোববার (১২ এপ্রিল) দুপুরে তিনি ঢাকা থেকে ফেরার পথে কুড়িগ্রামের রাজারহাট কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত তারুণ্যের বই মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করে কিছু বই ক্রয় করেন এবং কয়েকজনকে বই উপহারও দেন। আয়োজক কমিটির আহবায়ক আনিছুর রহমান লিটন ও রাজারহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাঃ আব্দুল হাই সংসদ সদস্যকে বই উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক স্বর্ণ কমল মিশ্র, প্রভাষক মোহাম্মদ আলী মন্ডল (এটম), আরিফ, তোফায়েল, রহমত আলী (রাজু), আবু বকর ছিদ্দিক, বায়েজিদ আলম, খলিল প্রমূখ।  সাংসদ বিভিন্ন স্টল পরিদর্শন শেষে ওই  মাদ্রাসার শিক্ষার্থী ও বই মেলায় দর্শনার্থীদের নিয়ে পিঠা উৎসব করেন। পরে এক বিবৃতিতে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, সুস্থ ধারার জীবন যাপনে বইয়ের বিকল্প নাই, বই কিনে কেউ দেউলিয়া হয়না। মেলায় আসা, বেশি বেশি বই ক্রয় করা ও পড়ার আহবান জানান। উল্লেখ্য গত ৬ এপ্রিল দশদিন ব্যাপী তারুণ্যের বই মেলার উদ্বোধন হয় এবং আগামী ১৫এপ্রিল মেলার সমাপণী অনুষ্ঠিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে