কুড়িগ্রামের রাজারহাটে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের নবনির্মিত হলরুমে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও সদস্য সচিব সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. কপিল উদ্দিন, এনসিপি নেতা মাহবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহম্মদ, প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ ও আনিছুর রহমান লিটন, প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম এবং উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক নাজমুল আলম। সভায় পহেলা বৈশাখ উদযাপনকে আনন্দঘন, বর্ণাঢ্য ও সর্বজনীন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।