পলাশবাড়ী উয়ন্নন ফোরামের সভা

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬, ০৬:৫৬ পিএম
পলাশবাড়ী উয়ন্নন ফোরামের সভা

গাইবান্ধার পলাশবাড়ীতে ‘পলাশবাড়ী উন্নয়ন ফোরাম’-এর কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।   শনিবার (১১ এপ্রিল) রাত ৮টায় পলাশবাড়ী পৌরশহরের এএএসবিপি মহিলা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো.শাহীদুর রহমান চৌধুরী গোলাপ-এঁর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফোরামের সহ-সভাপতি প্রভাষক নবীউল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ আব্দুল মতিন মিয়া, সাংগঠনিক সম্পাদক সুরুজ হক লিটন প্রমুখ। এসময় ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলী সরকার, তথ্য ও প্রচার সম্পাদক আরিফ উদ্দিন, ক্রীড়া সম্পাদক এসএম নুর সিদ্দীকুল জাহিদ (মনা), পাঠাগার সম্পাদক দীলিপ চন্দ্র রায়সহ ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।  সম্প্রতি পলাশবাড়ী উপজেলায় বিচ্ছিন্ন কয়েকটি অনাকাঙ্খিত ঘটনা নিয়ে সভায় আলোচনা হয়। এসব বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসনসহ সকলের প্রতি আহবান জানানো হয়। পাশাপাশি ‘পলাশবাড়ী উন্নয়ন ফোরাম’-এর কার্যনির্বাহী কমিটির সাথে স্থানীয় মাননীয় সংসদ সদস্য, জেলা পরিষদ প্রশাসক, উপজেলা প্রশাসনের সাথে সার্বিক উন্নয়নে মতবিনিময় বিষয়েও আলোকপাত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে