পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) :
| আপডেট: ১২ এপ্রিল, ২০২৬, ০৭:৩৪ পিএম | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬, ০৭:৩৪ পিএম
পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহার আলী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামে। তিনি ওই গ্রামের বাসিন্দা আজগর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আজহার আলী এদিন দুপুরে নিজবাড়ীতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্বজনরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  কিশোরগাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।