চাটমোহরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ০৬:৪০ পিএম
চাটমোহরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার চাটমোহরে বর্ণাঢ্য আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে ।সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী মেলার উদ্বোধন ও শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা পারভীন,আইসিটি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ মেলায় উপজেলার কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ১৬টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত এই মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্পসমূহ প্রদর্শন করছে। মেলার পাশাপাশি বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে