বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন

এফএনএস (আবুল হাসান জুয়েল; বীরগঞ্জ, দিনাজপুর) : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ০৪:২৮ পিএম
বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের হাতে ছিল পান্তা-ইলিশ, গ্রামবাংলার ঐতিহ্যবাহী  নকশা করা ব্যানার ও ফেস্টুন, যা শোভাযাত্রাকে করে তোলে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন, বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।

শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা নববর্ষ আমাদের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক এবং বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম বাহক। নববর্ষের এই আয়োজন নতুন বছরের জন্য সকলের মাঝে আশা, আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

আপনার জেলার সংবাদ পড়তে