আলোচনার উদ্দেশে পাকিস্তানে যাচ্ছেন জেডি ভ্যান্স

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬, ১২:৪৬ পিএম
আলোচনার উদ্দেশে পাকিস্তানে যাচ্ছেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনার জন্য আজ মঙ্গলবার পাকিস্তানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছাড়বেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস তিনটি সূত্রের বরাতে জানিয়েছে, মঙ্গলবার সকালের মধ্যেই তিনি রওনা হবেন।

সিএনএনকে একাধিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধি দলের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা বুধবার ইসলামাবাদে আয়োজনের পরিকল্পনা রয়েছে। সোমবার বিবিসিকে একটি সূত্র জানায়, ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল ‘শিগগিরই’ পাকিস্তান সফরে যাবে।

আলোচনায় ইরান অংশ নেবে কিনা-এ বিষয়ে এখনো তেহরানের কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নেওয়া হবে কি না সে বিষয়ে ইরান এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। 

বাঘাই বলেন, ‘এখন পর্যন্ত (সংবাদ সম্মেলন চলার সময়) পরবর্তী দফার আলোচনার বিষয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। এ বিষয়ে কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি।’

আপনার জেলার সংবাদ পড়তে