শেরপুরে শিক্ষার্থীদের পুষ্টি প্যাকেট বিতরণ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৬, ০৪:৩৩ পিএম
শেরপুরে শিক্ষার্থীদের পুষ্টি প্যাকেট বিতরণ

শেরপুর পৌরসভার আয়োজনে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা খাতের আওতায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পুষ্টি প্যাকেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে শহরের সাতানি পাড়াস্থ শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় হলরুমে পুষ্টি প্যাকেট বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে পুষ্টি প্যাকেট বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, সমাজ উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ শরিফ উদ্দিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীবৃন্দ এবং শিক্ষকগন উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের ৮২ জন দুস্থ শিক্ষার্থীর মাঝে প্রতিটি পুষ্টি প্যাকেটে এক কেজি গুড়া দুধ এবং এক কেজি মসুর ডাল প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে