সড়ক ও জনপদ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন চট্টগ্রামের হাটহাজারী বাসস্ট্যান্ড গোলচত্বরসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সর্ম্পকিত অবহিত করন সভা গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। সভায় অক্সিজেন - হাটহাজারী মহাসড়ক, হাটহাজারী ফটিকছড়ি আঞ্চলিক সড়ক ও রাউজান আঞ্চলিক সড়কের বাসস্ট্যান্ডে যানযট নিরসনে সড়ক প্রসস্থকরন সড়কের জায়গায় ঝুঁকিপূর্ণভাবে বাজার বসা বিষয় এবং সড়কের জায়গা থেকে অবৈধ উচ্ছেদ নিয়ে উপস্থিত সকলে গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করা হয়। সভায় বক্তব্য রাখেন সড়ক বিভাগের ফটিকছড়ি উপ- বিভাগীয় প্রকৌশলী সেগুন প্রসাদ বড়ুয়া, হাটহাজারী সড়ক শাখার উপ- সহকারী প্রকৌশলী রঞ্জন কুমার বিশ্বাস। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন কেশব কুমার বড়ুয়া, খোরশেদ আলম শিমুল। বোরহান উদ্দিন, মোহাম্মদ আলমগীর, আবু শাহেদ, রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জাগির হোসেন, অহিদুল আলম, আবদুল শুক্কুর, মনিরুল আলম জনি প্রমূখ।