ঘোড়াঘাটে

পল্লী চিকিৎসক ও তার স্ত্রীর বিরুদ্ধে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেফতার ৪

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬, ০৫:৪৭ পিএম
পল্লী চিকিৎসক ও তার স্ত্রীর বিরুদ্ধে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেফতার ৪

দিনাজপুরের ঘোড়াঘাটে দেহব্যবসা পরিচালনার অভিযোগে এক পল্লী চিকিৎসক ও তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন (৫০), তার স্ত্রী যমুনা বেগম (৪০), জাহাঙ্গীর আলম (৩০) এবং তসলিমা খাতুন (৩০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার রাতে এক নারী ও এক পুরুষকে আপত্তিকর অবস্থায় আটক করেন। এ সময় বাড়ির মালিক আনোয়ার হোসেন ও তার স্ত্রী যমুনা বেগমকেও সহযোগিতার অভিযোগে আটক করা হয়।স্থানীয়দের অভিযোগ, আনোয়ার হোসেন তার বসতবাড়িতে নিয়মিতভাবে বহিরাগত নারী-পুরুষদের কক্ষ ভাড়া দিয়ে অসামাজিক কর্মকাণ্ডে সহায়তা করতেন, যার ফলে এলাকার সামাজিক পরিবেশ বিঘ্নিত হচ্ছিল।খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে চারজনকে হেফাজতে নেয়।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে