পাবনার চাটমোহরে দেশের অন্যতম ইলেট্রিক্যাল কোম্পানী এমইপি গ্রুপের আয়ৈাজনে ইলেট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এমইপি গ্রুপের ডিএসএম মোঃ আব্দুস সোবাহান। প্রধান অতিথি ছিলেন এমইপির পরিবেশন ফজলে রাব্বী শুভ। বিশেষ অতিথি ছিলেন এমইপি গ্রুপের টিএসএম মানব চন্দ্র বাড়ৈ,চাটমোহর উপজেলা ইলেট্রিক্যাল সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন,পাবনা ইলেট্রিক সমিতির সদস্য মোঃ মজনুর রহমান। সভায় চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার ইলেট্রিশিয়ান ও ইলেট্রিক দোকানের মালিকরা উপস্থিত ছিলেন। সভায় এমইপি ইলেট্রিক পণ্যের গুণগত মান ও টেকসই সম্পর্কে আলোচনা করা হয়।