মাদক কে না বলি, মাদক ছেড়ে খেলতে চলি এই শ্লোগানে দিনাজপুরের হাকিমপুর হিলিতে চুড়িপট্টি প্রিমিয়ার লীগ-২০২৬ (সিপিএল) এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে পৌর শহরের চুড়িপট্টি মোড় এলাকার তরুণ ও যুবসমাজের উদ্যোগে স্থানীয় মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম শাহিন মন্ডল।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সহকারী অধ্যাপক এরফান আলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, হাকিমপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, মহিলা নেত্রী ইয়াসমিন সহ অনেকে।
অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম শাহিন বলেন, হাকিমপুর হিলি পৌর শহর সীমান্তবর্তী হওয়ায় এখানে মাদকের ভয়াভয়তা বেশি। কারণ খুব সহজেই এখানে মাদকদ্রব্য পাওয়া যায়। তাই খেলাধুলার প্রতি এলাকার তরুণ ও যুবকরা মনোযোগী হলে মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তাই এই ক্রিকেট টুর্নামেন্টের যারা আয়োজন করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এমন উদ্যোগ গ্রহনের জন্য। আগামী দিনে আরও বিভিন্ন রকমের দেশীয় খেলার আয়োজনের আহবান জানাই। আমার ব্যক্তিগত পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ!