কচুয়ায় ১০ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ১২:৩১ পিএম
কচুয়ায় ১০ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

বাগেরহাটের কচুয়ায় সুমাইয়া আক্তার খাদিজা (১৫) নামে দশম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমাইয়া  কচুয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর দশম শ্রেণির ছাত্রী। 

সোমবার (২৭ এপ্রিল) কচুয়া সদর ইউনিয়নের বাড়ইখালি গ্রামের ২ নম্বর ওয়ার্ড থেকে ছাত্রী সুমাইয়ার  মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমাইয়া ওই গ্রামের সেন্টু শেখ ও নাজমা খাতুন দম্পতির কন্যা। পারিবারিক সূত্রে জানা গেছে, বাবা-মায়ের বিচ্ছেদের পর সুমাইয়া তার সৎ বাবার সঙ্গে বসবাস করছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে চিকিৎসার জন্য সুমাইয়ার মা ও সৎ বাবা বাগেরহাট শহরে যান। বাসায় ফিরে তারা সুমাইয়াকে নিজ ঘরের সিলিং ফ্যানের হুকের সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান। ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিল। পরে স্বজনরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মরদেহটি উদ্ধার করে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, সোমবার সকাল ৯টা থেকে ১১টার মধ্যে কোনো এক সময় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। এ বিষয়ে কচুয়া থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে