রাজশাহীতে মদপানে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬, ০৬:০৪ পিএম
রাজশাহীতে মদপানে কলেজ  শিক্ষার্থীর মৃত্যু
রাজশাহীতে মদ পান করে অসুস্থ হয়ে জাহিদ হাসান অলি (২০) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম জাহিদ হাসান অলি (২০)। তিনি রাজশাহী নিউ ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। জাহিদ কয়েকজনের সঙ্গে নগরীর বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকার একটি বাসায় থাকতেন। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুর গ্রামে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮টার দিকে তিনি মারা যান। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, জাহিদ নিয়মিত মদ পান করতেন না। শখের বসে দুইদিন আগে বন্ধুদের সঙ্গে মদ পান করেন। তারপর থেকেই অসুস্থ ছিলেন। কিন্তু হাসপাতালে ভর্তি হননি এই ভয়ে যে মদপানের বিষয়টি বাবা-মা জেনে যাবেন। বুধবার ভোররাতে শারীরীক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করেন বন্ধুরা। এরপরই তার মৃত্যু হয়। জহিদকে হাসপাতালে ভর্তির সময় চিকিৎসককে মদপানের বিষয়টি জানানো হয়েছে। তার মৃত্যুসনদে অ্যালকোহলের বিষক্রিয়া লেখা আছে। ওসি জানান, এই ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই। তারা মামলা করতে চাননি। মরদেহের ময়নাতদন্ত করাতেও চাননি। ময়নাতদন্ত ছাড়াই তারা মরদেহ নিয়ে গেছেন।
আপনার জেলার সংবাদ পড়তে