কলাপাড়ায়

উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৬, ০৭:২৭ পিএম
উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ

পটুয়াখালীর কলাপাড়ায় “উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা”বিষয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বালিয়াতলী ইউনিয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন’র আর্থিক ও কারিগরি সহায়তায় হীড বাংলাদেশ  কর্তৃক বাস্তবায়িত বিশেষ কর্মসূচি-উন্নয়ন(কৃষি) এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ। প্রশিক্ষণের সমন্বয় করেন বিশেষ কর্মসূচি-উন্নয়ন(কৃষি) এর প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডা. মো. ইব্রাহিম খান।  ২৫ জন খামারী দিন ব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেয়।  প্রশিক্ষণে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডা. মারুফ বিল্লাহ খামারীদের মাঝে  হাঁস, মুরগি, গরু ও  ছাগলের বাসস্থান নির্মাণ, খাবার ব্যবস্থাপনা, ভ্যাকসিনেশন ও অসুস্থ প্রাণির প্রাথমিক চিকিৎসা সর্ম্পকে বিশদভাবে আলোচনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে