সৈয়দপুরের বাসিন্দা জামিল বর্তমানে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে যুদ্ধ করে তিনি এখন চিকিৎসার জন্য জরুরি আর্থিক সহায়তার প্রয়োজন অনুভব করছেন।
চিকিৎসকদের মতে, তার সুস্থতার জন্য দ্রুত উন্নত চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত জরুরি। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে তার পরিবার সর্বস্ব বিক্রি করে চিকিৎসা চালিয়ে গেলেও এখন তারা সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন।
এই কঠিন সময়ে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে জামিলের পরিবারের পক্ষ থেকে আন্তরিক সাহায্যের আবেদন জানানো হচ্ছে। আপনার সামান্য সহানুভূতি ও আর্থিক সহায়তা একটি জীবন বাঁচাতে পারে। যোগাযোগ:
জামিল আহমেদ বিকাশ ও নগদ ঃ
০১৭৫৬- ৭২০৬৭১
আসুন, আমরা সবাই মিলে মানবতার হাত বাড়িয়ে দেই এবং জামিলের পাশে দাঁড়াই।