কর্মসংস্থান সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী অনিন্দ্য

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১ মে, ২০২৬, ০৪:২৮ পিএম
কর্মসংস্থান সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী অনিন্দ্য

বিদ্যুৎ জ্বলানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ শুক্রবার মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বললেন, শ্রমিকদের অধিকার রক্ষা, বর্তমান কর্মসংস্থান সংকট নিরসন এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে।

বিদ্যুৎ জ্বলানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান, “শ্রমিকদের প্রতি আমাদের সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। আমরা যেমন চেষ্টা করছি শ্রমিকদের কাজ ফিরিয়ে দিতে, তেমনি তারা যেন নিয়মিত ন্যায্য মজুরি পান সেটি নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একইসঙ্গে সরকারের পক্ষ থেকে আপনাদের পরিবারের স্বচ্ছলতা ফেরাতে নানা উদ্যোগ চলমান থাকবে।”

‘যে প্রতিষ্ঠানে শ্রমিকরা সন্তুষ্ট চিত্তে কাজ করে, সেই প্রতিষ্ঠানই উন্নতি করে। যারা শ্রমিকদের শোষণ করে তারা সাময়িকভাবে লাভবান হলেও দীর্ঘমেয়াদে সেই প্রতিষ্ঠান টিকে থাকে না। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের সরকার। আপনাদের কষ্ট লাঘবের জন্য আমাদের অঙ্গীকার ও প্রচেষ্টা প্রতিদিন প্রতি মুহূর্তে জারি থাকবে’-উল্লেখ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে