ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১মে শুক্রবার সকাল ১০ টায় ডিগ্রি কলেজ চত্বর থকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপাজেলার মোট ২২টি বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ অংশগ্রহণে শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে একটি র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিগ্রি কলেজে মাঠে গিয়ে শেষ হলে শান্তা কমিউনিটি সেন্টারে সকল শ্রমিক একত্রিত হয়। মহান মে দিবসের ঐক্য পরিষদের আহব্বয়ক ও পৌর সভাপতি অধ্যাপক শাহাজাহান আলীর সভাপতিত্বে- গেষ্ট অব অনার হিসেবে উস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম। সভায় শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের উপর বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আীলফ, সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, সম্পাদক মহসিন আলী, উপজেলা র্ফানিচার শ্রমিক ইউনিয়ন সভাপতি আমজাদ আলী, সম্পাদক মোস্তাফিজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন- জাময়াতে ইসলামীর সাবেক নায়েবী আমীর মিজানুর রহমান মাস্টার, সেক্রেটরি মিন্নাতুল্লাহ পাঠান, পৌর সভাপতি আব্দুল মাতিন বিশ্বাস, সেক্রেটরি জিয়াউর রহমান, শ্রমিক ফেডারেশন সভাপতি রফিকুল ইসলাম প্রমূখ ।