বিরলের নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২ মে, ২০২৬, ০৮:১২ পিএম
বিরলের নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

বিরলের পূর্ণভবা নদীতে মাছ ধরতে গিয়ে দুই দিন যাবৎ নিখোঁজ রয়েছে এক জেলে। শনিবার বিকালে উপজেলার ০৮ নং ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর চান্দামারী পুরানঘাট এলাকায় নিখোঁজ জেলের খোঁজে দ্বিতীয় দিনের মতো নদীতে নেমেছে স্থানীয়রা। নিখোঁজ জেলে উপজেলার ধর্মপুর ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের মৃত. মনসুর আলী এর ছেলে মোঃ ইসমাইল হক (৬৫)।

স্থানীয়রা ‎জানান ১মে (শুক্রবার) বিকাল ০৫ টার সময় নদীতে মাছ সংগ্রহের উদ্দেশ্যে পূর্ণভবা নদীতে জাল নিয়ে গিয়ে আর ফেরতৎ আসেনি। পরে পরিবারের লোকজন সহ স্থানীয় জনগণ অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি। শনিবার আবারও পরিবারের লোকজন সহ স্থানীয়রা নদীতে জাল সহ বিভিন্ন উপায়ে নিখোঁজ জেলেকে খোঁজার চেষ্টা চলমান রেখেছে। এ ঘটনায় এলাকা জুড়ে চলছে শোকের মাতম । ডুবুরী এনে দ্রুত নিখোঁজ জেলেকে উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।


আপনার জেলার সংবাদ পড়তে