রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : | প্রকাশ: ২ মে, ২০২৬, ১১:৩৫ পিএম
রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নাঈম (২৬) কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২মে শনিবার দুপুরে  উপজেলার বলিদ্বারা বগুড়াপাড়া এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার কয়রা গ্রামের মো: আবু সামার ছেলে বলে নিশ্চিত করেছে তার সহকর্মী মো: শামীম। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত নাঈম হরিপুর উপজেলায় টিইএমএফ এগ্রো লিমিটেড নামে একটি কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। নাঈম রাণীশংকৈল উপজেলা থেকে হরিপুর উপজেলায় নিজের মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে বলিদ্বারা বগুড়াপাড়া নামক স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে পড়ে গেলে পিছিন থেকে একটি অটোরিকশা উপর দিয়ে চলে যায়। এসময় তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত নাইমের সহকর্মী শামীম বলেন আমরা পরিবার কে খবর দিয়েছি তারা আসছেন যেহেতু অনেক দূরে তাই সময় লাগবে। ঘটনা সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। এবং তার পরিবার কে খবর দেওয়া হয়েছে। যেহেতু নিহত নাঈমের বাড়ি সিরাজগঞ্জ জেলায় তাই আসতে দেরি হচ্ছে, তার পরিবারের লোকজন আসলেই আমরা তাদের সিদ্ধান্তে আইনী ব্যবস্থা নেওয়া হবে ।

আপনার জেলার সংবাদ পড়তে