সৈয়দপুরে রোড ডিভাইডার স্থাপন উদ্বোধন করলেন এমপি মুনতাকিম

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৩ মে, ২০২৬, ০১:৪৭ পিএম
সৈয়দপুরে রোড ডিভাইডার স্থাপন উদ্বোধন করলেন এমপি মুনতাকিম

নীলফামারীর সৈয়দপুর শহরে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহরের প্রধান সড়কে রোড ডিভাইডার স্থাপন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল  মুনতাকিম। ৩ মে রোববার সকালে শহরের গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মুনতাকিম বলেন, দ্রুত বর্ধনশীল এই শহরে যানজট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা কমাতে রোড ডিভাইডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে শহরের যান চলাচল আরও স্বাভাবিক ও নিরাপদ হবে।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের  কর্মকর্তা মোঃ মাহফুজ আলম,সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসিম মিঠু, পৌরসভার প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সৈয়দপুরবাসী এমন একটি উদ্যোগের অপেক্ষায় ছিল এবং এটি বাস্তবায়ন হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হবে।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, সড়কে এলোমেলো যান চলাচলের কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হতো। ডিভাইডার স্থাপন হলে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরে আসবে বলে তারা মনে করছেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কেও রোড ডিভাইডার স্থাপন করা হবে। এ সময় এমপি নিজেই দোয়া পরিচালনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে