আটোয়ারীতে ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ৩ মে, ২০২৬, ০৪:৩৭ পিএম
আটোয়ারীতে ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক

পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৫ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারীকে আটক করেছে। পুুলিশ সুত্রে জানা যায়, শনিবার (২ মে) সন্ধ্যায় থানা পুলিশ এক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ফকিরগঞ্জ বাজার থেকে তাদের আটক করে। এসময় তাদের তল্লাশী করে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার ছোটদাপ গ্রামের জনৈক মৃত: শামসুল আলমের পুত্র সোহেল রানা (২৯) এবং একই গ্রামের মৃত: সহিম উদ্দীনের পুত্র তৈয়ব আলী (২৮)। এ প্রসঙ্গে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান ইয়াবা সহ দুই মাদক কারবারীকে আটকের সত্যতা নিশ্চিৎ করে বলেন, শনিবার রাতেই ধৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে ৩ মে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলে প্রেরণ করা হয়। সম্প্রতি আটোয়ারী থানা পুলিশ মাদক ও জুয়া প্রতিরোধে ব্যাপক অভিযান পরিচালনা করে উপজেলার যুবসমাজকে রক্ষা করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে