মতলবের আব্দুল আজিজ ঢাকা উত্তর ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩ মে, ২০২৬, ০৭:১৬ পিএম
মতলবের আব্দুল আজিজ ঢাকা উত্তর ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে কেন্দ্রীয় ছাত্রদলের অনুমোদনের মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়। এর আগে, গত ২৩ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এর যৌথ স্বাক্ষরে আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। সেই কমিটিতে মো. সালাহউদ্দিন আহমেদ কে সভাপতি এবং মাহফুজুর রহমান লিপকন কে সাধারণ সম্পাদক করা হয়েছিল। নতুন ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর সরদারকান্দি গ্রামের সন্তান মো. আব্দুল আজিজ।

ছাত্রদল সূত্রে জানা যায়, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কেন্দ্রীয় নির্দেশনায় এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। নবনির্বাচিত ছাত্রদল নেতা আ. আজিজ বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সংগঠনকে সুসংগঠিত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।