বিরলে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২ মে) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে অত্র হাসপাতাল মাঠে আয়োজিত ছাগল ও উপকরণ বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ পিনাক চৌধুরী।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আখতারুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক, উপজেলা বিএনপি'র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি ফিরোজ, ৫নং বিরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন, পৌর বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হীরা, উপজেলা তাঁতি দলের আহ্বায়ক লুতফর রহমান প্রমুখ। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রফিকুল ইসলাম জানান বিরল উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৫৬জন সুফল ভোগীদের মাঝে ১১২টি ছাগল, ৫০কেজি করে গো-খাদ্য এবং উপকরণ বিতরণ করা হয়েছে।