রাণীশংকৈলে কলেজ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : | প্রকাশ: ৪ মে, ২০২৬, ০৪:৩৭ পিএম
রাণীশংকৈলে কলেজ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইসমাইল হোসেনের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সোমবার (৪ মে) দুপুরে কলেজ হলরুমে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়। কলেজ অধ্যক্ষ জাকির হোসেন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ,পৌর সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, জামায়াতের  নায়েবে আমির মিজানুর রহমান, জামায়াতের যুববিভাগ নেতা মোকাররম হোসেন। এছাড়াও গভর্নিং বডির সদস্য আলাউদ্দিন, সাবেক কাউন্সিলর রুহুল আমীন, বিএনপির সহ-সভাপতি শাহাদাত আলী, পৌর সম্পাদক মহসিন আলী, 

অনুষ্ঠানে বক্তারা সহকারী অধ্যাপক ইসমাইল হোসেনের দীর্ঘ শিক্ষকতা জীবনের ভূয়সী প্রশংসা করে বলেন, একজন দক্ষ ইংরেজি শিক্ষক হিসেবে তিনি হাজার হাজার শিক্ষার্থীকে আলোকিত করেছেন। তাঁর অবসর গ্রহণ শিক্ষা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি ব্রত। ইসমাইল হোসেন তাঁর মেধা ও শ্রম দিয়ে এই কলেজকে সমৃদ্ধ করেছেন। এসময় বিদায়ী শিক্ষক ইসমাইল হোসেন সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেষে বিদায়ী শিক্ষক ইসমাইল হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে