ভূরুঙ্গামারীতে

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ইসলাম

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ৪ মে, ২০২৬, ০৪:৩৯ পিএম
ফুটবল টুর্নামেন্টের  উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ইসলাম
কোমলমতি শিশুদের লেখাপড়ার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে। সুস্থ্য দেহ ও সুন্দর মন শিশুদের লেখাপড়ায় আকৃষ্ট ও আগ্রহী করে গড়ে তুলবে। সোমবার দুপুর বারোটায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলার শুভ উদ্বোধন কালে প্রধান অতিথি কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন। উপজেলা শিক্ষা অফিসার আকতারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম, ওসি আজিম উদ্দিন,এনসিপির উপজেলা আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরন,শিক্ষক নেতা ফেরদৌস হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, সুস্থ্য জাতী গঠন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই আগামী প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে খেলাধুলার কোন বিকল্প নাই। তিনি খেলাধুলার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, ফাইনাল খেলায় বালক গ্রুপে বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা গ্রুপে সতীপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল অংশ নিচ্ছে।
আপনার জেলার সংবাদ পড়তে