বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বরিশাল জেলা শাখার নবগঠিত কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তৌফিকুল ইসলাম ইমরান। তার এই দায়িত্ব পাওয়ার পর সংগঠনের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে। তৌফিকুল ইসলাম ইমরান দীর্ঘদিন থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। মাঠপর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম সফলভাবে পরিচালনার ক্ষেত্রে তার ভূমিকা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। দলের প্রতি তার নিষ্ঠা, পরিশ্রম এবং নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন আহবায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তৌফিকুল ইসলাম ইমরান বলেন, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে বরিশাল জেলা ছাত্রদলকে একটি সুসংগঠিত ও কার্যকর শক্তিতে পরিণত করাই আমার লক্ষ্য।
অপরদিকে ছাত্রদলের নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, নবগঠিত কমিটির আহবায়ক তৌফিকুল ইসলাম ইমরানের নেতৃত্বে বরিশাল জেলা ছাত্রদল নতুন মাত্রা পাবে এবং ভবিষ্যতে সংগঠন আরও সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হবে।