দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর সাথে বিরল উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি (সমবায় রেজিঃ নং দিনাজ-০৩) লিঃ এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে সংসদ সদস্য এর ব্যাক্তিগত কার্যালয়ে বিরল উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি (সমবায় রেজিঃ নং দিনাজ-০৩) লিঃ এর সভাপতি শ্যামনাথ মারডি, সাধারণ সম্পাদক বিমল পাহান, কোষাধ্যক্ষ মজেশ মুরমু, সহ- সভাপতি দানিয়েল হাসদা, সদস্য গিরেন্দ্রনাথ ঋষি, সুবাস মারডি, নিকোলাস হাসদা, জীবন এক্কা প্রমূখ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় পারষ্পরিক বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শ্রবণ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন মান্যবর সংসদ সদস্য।