দৌলতপুর পল্লী চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৫ মে, ২০২৬, ০৮:১৪ পিএম
দৌলতপুর পল্লী চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়ার দৌলতপুরের আল্লারদরগার জয়ভোগায় ওষুধ ব্যবসায়ী, পল্লী  চিকিৎসক আর, এম,পি ওয়েলফেয়ার সোসাইটির অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীরের উপর সন্ত্রাসী হামলা করে টাকা ছিনতাই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে এ ঘটনায় অবিলম্বে এ ঘটনায়  জড়িতদের বিচার দাবি করে  বক্তব্য রাখেন 

আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় সহ সভাপতি মোঃসুমন আলী,আরএমপি দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম (শাহীন),বিশিষ্ট সমাজসেবক বিএনপি নেতা মোঃনিজামুদ্দিন, আব্দুর রশিদ মাস্টার, মোঃ,আবু সাঈদ। উল্লেখ্য গত ২৯ এপ্রিল রাতে পল্লী চিকিৎসক জাহাঙ্গীর বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার কাছে থাকা রেজিস্ট্রির প্রায় নয় লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে হত্যার উদ্দেশ্যে মারপিট করে রক্তাক্ত জখম করে এবং তার পা ভেঙে দেয়। এ ব্যাপারে তার ভাই আবু সাঈদ বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করে। এ ব্যাপারে থানা পুলিশ কোন ব্যবস্থা না নেয় এ মানববন্ধন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে