গাংনীতে বোমা সদৃশ বস্তু উদ্ধার

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ৬ মে, ২০২৬, ১০:৫৬ এএম
গাংনীতে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার(৬ মে) সকাল ৮টায় উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়িয়া গ্রামের হাজীপাড়ার মৃত আনারুল ইসলামের ছেলে সানোয়ার হোসেন পলাশের বাড়ির গেটের সামনে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে পুলিশ।

সানোয়ার হোসেন পলাশের চাচাতো ভাই শামীম হোসেন জানান, সকালে হাঁটতে বের হয়ে বাড়ির মূল ফটকের সামনে কালো টেপে মোড়ানো একটি বস্তু দেখতে পেয়ে সানোয়ার হোসেন পলাশ ও পুলিশকে খবর দেওয়া হয়।

সানোয়ার হোসেন পলাশ জানান, বোমা সাদৃশ্য বস্তুতে লেখা ছিল হাত দিলেই বাস্ট। তবে কে বা কারা? বোমা সাদৃশ্য বস্তুটি রেখেছে তিনি তা জানাতে পারেননি।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধারকৃত বস্তুটি নিরাপত্তার জন্য পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে