সাংবাদিক জাহিদ হাসানের পিতৃবিয়োগ, দাফন সম্পন্ন

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) : | প্রকাশ: ৬ মে, ২০২৬, ১১:২৩ এএম
সাংবাদিক জাহিদ হাসানের পিতৃবিয়োগ, দাফন সম্পন্ন

‎খুলনার বহুল প্রচলিত দৈনিক প্রবাহ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও গণমাধ্যম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জাহিদ হাসানের পিতা সামসুর রহমান খোকা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। সোমবার (৪ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা ও অসংখ্য আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (৫ মে) জোহরবাদ যশোর-খুলনা মহাসড়কের ইস্টার্ন গেট সংলগ্ন বাজার জামে মসজিদের ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার জানাজায় সাবেক ফুলতলা উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী খানজাহান আলী থানা আমির হাসান মাহবুব টিটুসহ স্থানীয় বিভিন্ন শ্রণিপেশার অসংখ্য মানুষ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।মরহুমের মৃত্যুতে গণমাধ্যম প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাব্বির হোসেনসহ সকল সদস্যবৃন্দ এবং দৈনিক প্রবাহ পরিবার মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে