সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোমস্তাপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর উপজেলা সাংবাদিক সমাজ আয়োজিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। বক্তব্য ও সভায় অংশ নেন সাংবাদিক নাহিদ ইসলাম, আল-মামুন বিশ্বাস, নুর মোহাম্মদ, আব্দুস সালাম তালুকদার, মনিরুল ইসলাম দোয়েল, সারওয়ার জাহান সুমন, দেলোয়ার হোসেন রনি, এমরান আলী বাবু, সাদিকুল ইসলামসহ অন্যরা। প্রতিবাদ সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান এবং পুলিশের দায়িত্বহীনতার জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানানো হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০টার দিকে চ্যানেল ওয়ান ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভি প্রতিনিধি তারেক আজিজকে সদরের বাতেন খাঁ মোড় এলাকায় চা খাওয়ার সময় অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা।