দৌলতপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে রহিবুল (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থী মৃত্যু ঘটেছে।
বুধবার (৬ মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার জয়রামপুর এলাকার ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিবুল উপজেলার তারাগুনিয়া ফারাকপুর হিসনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার বিকালের দিকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তার মৃত্যু ঘটে।
দৌলতপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে নিহতের লাশ উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাইক্রোবাসটি আটক করে দৌলতপুর থানা পুলিশের হেফাজতে নেয়া হয়। এ ঘটনায় হাই মামলা দায়ের করা হয়েছে।