সিংড়ায় ট্রাক চাপায় নিহত ১, আহত ৪

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ৭ মে, ২০২৬, ০১:১৭ পিএম
সিংড়ায় ট্রাক চাপায় নিহত ১, আহত ৪

নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসষ্ট্যান্ডে ট্রাক ও অটোভ্যানগাড়ির সংঘর্ষে মো. আলী (৩৫) নামের এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯ টায় সিংড়া বাসস্ট্যান্ডে মহাসড়কের ভুল দিক দিয়ে ভ্যানগাড়ি ঢুকতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত ব্যক্তি উপজেলার আচঁলকোট গ্রামের আবুল হোসেনের ছেলে ও সিংড়া বাজারের ছাগল ব্যবসায়ী। 

এই দূর্ঘটনায় অটোভ্যান গাড়ির চালকসহ আরো চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বালুভরা গ্রামের ভ্যানগাড়ির চালক আজাহার আলী (৬০) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বাঁকী তিনজনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন, শেরকোল রাণীনগর গ্রামের আফসার আলী (৪৯), একই গ্রামের আরিফ হোসেন (৩৮) ও কুসাবাড়ি গ্রামের অটোচালক সিরাজ উদ্দিন (৪৫)। 

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক ট্রাক জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে