সভাপতি মফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইকবাল

হোমনায় অধূমপায়ী ফোরামের কমিটি ঘোষণা

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) :
| আপডেট: ৮ মে, ২০২৬, ০৮:৪২ পিএম | প্রকাশ: ৮ মে, ২০২৬, ০৮:৪১ পিএম
হোমনায় অধূমপায়ী ফোরামের কমিটি ঘোষণা

কুমিল্লার হোমনায় ধূমপান ও মাদকবিরোধী সামাজিক সংগঠন ‘অধূমপায়ী ফোরাম (অফ) -এর হোমনা উপজেলা শাখা কমিটি গঠন উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হোমনা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ‘নতুন প্রজন্মকে ভালোবাসি, ধূমপান মুক্ত জীবন গড়ি, মাদককে না বলি’- এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলাম। 

সভায় দুলালপুর চন্দ্রমণি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ সভাপতি ও ঘারমোড়া একেএম ফজলুল হক মোল্লা উচ্চা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট হোমনা উপজেলা শাখা অধূমপায়ী ফোরাম (অফ)’র কার্যকরী কমিটি এবং ৮ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়েছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ্। হোমনা থানার সাব ইন্সপেক্টর মো. আনিস উদ্দিন। অধূমপায়ী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মো. হানিফ খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা ও যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লার সাবেক উপপরিচালক মো. সামসুজ্জামান, পরিবেশবিদ মতিন সৈকত, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সহ-সভাপতি আবুল বাসার সরকার, সাংগঠনিক সম্পাদক মোরশিদ আলম, মো. শাহ আলম, কামরুল হাসান গরীব, গোলাম মোস্তফা ভূঁইয়া, তিতাস উপজেলা শাখার উপদেষ্টা আমির হোসেন, তিতাস উপজেলা শাখার সভাপতি শাহজামান শুভ প্রমুখ।

সভায় বক্তারা ধূমপানের ক্ষতিকর বিভিন্ন দিক তুলে ধরেন; এবং ধূমপান ও তামাক দ্রব্য নিয়ন্ত্রণে দেশের প্রচলিত আইনের বাস্তব প্রয়োগের আহ্বান জানান। তারা একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মকে তামাক ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। সভায় ফোরামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। উল্লেখ্য, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৫ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি তামাকবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

আপনার জেলার সংবাদ পড়তে