চরম জনদুর্ভোগ, দেখার কেউ নেই

ফুলবাড়ীতে ভূমি অফিসের মাঠসহ ছয় সড়কে বৃষ্টিতে জলাবদ্ধতা

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০৪:০৯ পিএম
ফুলবাড়ীতে ভূমি অফিসের মাঠসহ ছয় সড়কে বৃষ্টিতে জলাবদ্ধতা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ভূমি অফিস মাঠসহ উপজেলা শহরের সঙ্গে সংযুক্ত ব্যস্ততম পাঁচটি সড়কের ৭টি জায়গায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। 

এতে চরম দুর্ভোগ বাড়ছে সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার মানুষের। ভুক্তভোগীরা এখানকার জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাসনের পূর্ণাঙ্গ ড্রেনেজ ব্যবস্থার দাবিসহ ফুলবাড়ী উপজেলা শহরের সড়কগুলো উঁচু করার পরিকল্পনা দাবি জানিয়েছেণ।

জলাবদ্ধতায় আক্রান্ত স্থানগুলো হচ্ছে- ফুলবাড়ী বাজার প্রবেশ সড়কের আলী হোসেনের তেল ডিপো সংলগ্ন পুরান কাঁচা বাজার এলাকা, হাসপাতাল যাওয়ার সড়কের শাহাদত হোসেন ডাক্তারের বাসা সংলগ্ন এলাকা, ভাইভাই ফার্মেসী সংলগ্ন সারপট্রি সড়ক এলাকা। এছাড়াও মাষ্টারপাড়া প্রবেশ সড়কের বন কর্মকর্তা নবীর হোসেনের বাসা সংলগ্ন এলাকা, ফুলবাড়ী সুন্দরবন কুরিয়ার সার্ভিস সংলগ্ন শহীদ লুৎফর রহমান সরণির বিভিন্ন স্থান, সাবেক উপজেলা চেয়ারম্যান রব্বানী চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন নগর মনোহরগ্ঞ্চ সড়ক এলাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়।

এসব স্থানে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা দেখা দিলেও স্থানীয় উপজেলা প্রকৌশল বিভাগ, স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বাররা চোখে দেখছেন না। কেউ জলাবদ্ধা নিরসণে উদ্যোগ গ্রহণ করছেনা। ফলে জলাবদ্ধতার কবলে পড়ে হাজার হাজার মানুষ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ছাদেকুজ্জামান জানান, ফুলবাড়ী উপজেলা শহর বাজারের দুটি ড্রেন থাকলেও সেগুলো দিয়ে পানি নিষ্কাসন হয়না। অপরিকল্পিতভাবে ড্রেনগুলো নির্মাণ না হওয়ায় বৃষ্টির পানির নিষ্কাসন হচ্ছেনা। এছাড়াও জলাবদ্ধা চিহিৃত সড়ক গুলোর পাশে থাকা বাসা বাড়ির আশপাশ উ৭চু করায় সড়কগুলো নীচু হয়ে বৃষ্টির পানিতে জলাব্ধতা সৃষ্টি করছে।

আপনার জেলার সংবাদ পড়তে