ময়মনসিংহে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুন্ডাদেশ

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) :
| আপডেট: ১৩ মে, ২০২৬, ০২:৪৪ পিএম | প্রকাশ: ১৩ মে, ২০২৬, ০২:৪৪ পিএম
ময়মনসিংহে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুন্ডাদেশ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় শাশুড়ি জ্যোৎস্না রানীকে (৬৫)  হত্যার দায়ে জামাতা সুজিত শীলকে (৪২) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। বুধবার (১৩ মো) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন। একই সাথে আসমিকে ৩০ হাজার টাকা করে জরিমানা করেন। ময়মনসিংহের আদলাত পরিদর্শক মোস্তাসিনুর রহমান এ খবর নিশ্চিত করেন। মামলার বিবরণে জানা যায়, হালুয়াঘাট উপজেলার কৈচাপুর বোর্ড বাজার গ্রামের বাসিন্দা সুজিতের সাথে তার স্ত্রী ইতি রানী শীল ও শাশুড়ি জ্যোৎস্না রানীর পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। এর জেরে ২০২১ সালে ৬ অক্টোবর রাতে বাড়ির সবাই ঘুমিয়ে গেলে সুজিত তার স্ত্রী ইতিকে হত্যার উদ্যেশে এলোপাতারি কুপিয়ে জখম করে। শাশুড়ি বিষয়টি টের পেলে শাশুড়িকেও দা ও ছুরি দিয়ে এলোপাতারি কুপিয়ে আহত করে। তাদের চিৎকারে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আহতদের অবস্থার অবনতি হলে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন সকালে শাশুড়ি জ্যোৎস্না রানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ইতির বড় বোন সন্ধ্যা রানী শীল বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলার যুক্তি-তর্ক ও সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার (১৩ মে) দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এ রায় দেন।

আপনার জেলার সংবাদ পড়তে