আসন্ন ঈদ উল আযহায় কোরবানীকৃত পশুর চামড়া সংরক্ষণে জেলায় নিবন্ধিত ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে বিনামূল্যে লবন সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় এ সিদ্বান্ত জানানো হয়।এছাড়া চামড়া সংরক্ষণ,চাঁদাবাজি প্রতিরোধ এবং পশুর চামড়া ন্যায্যমূল্য নিশ্চিত করণে জেলা প্রশাসন প্রাণী সম্পদকর্মকর্তা,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে মনিটরিং টিম ও কন্ট্রোল রুম স্থাপন এবং সঠিক নিয়মে চামড়া ছাড়ানো নাইফকাট এর বিষয়ে কসাইদের প্রশিক্ষণের সিদ্বান্ত নেয়া হয়। জেলা প্রশাসক সৈয়দা নুর মহল আশরাফীর সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামঅতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন প্রমুখ। প্রসঙ্গত চামড়া সংরক্ষণে জেলার ২০৫ টি প্রতিষ্ঠানে ১৫৪দশমিক ২৬ মেট্রিক টন লবনের চাহিদা রয়েচে। বিগত বছরও এ উদ্যোগ গ্রহন করা হয়েছিল বলে সভায় জাননো হয়।