বীরগঞ্জে মাছের অধিক ফলন ও লাভজনক চাষে প্রশিক্ষণ

এফএনএস (আবুল হাসান জুয়েল; বীরগঞ্জ, দিনাজপুর) : | প্রকাশ: ১৪ মে, ২০২৬, ০৪:৫০ পিএম
বীরগঞ্জে মাছের অধিক ফলন ও লাভজনক চাষে প্রশিক্ষণ

দিনাজপুরের বীরগঞ্জে মৎস্যখাতে উৎপাদন বৃদ্ধি ও খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ আয়োজনে বৃহস্পতিবাার সকালে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের  ৬০জন মৎস্য চাষী অংশগ্রহণ করেন। 

বীরগঞ্জ  ব্র্যাক ফিসারিজ হেচারি ম্যানেজার আশরাফুল ইমরানের সভাপতিত্বে এবং ব্র্যাক ফিসারিজ দিনাজপুর অফিসার সেলস আলি হাফেজ আকাশের সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফজল ইবনে কাওসার এবং উপজেলা মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রের খামার ব্যবস্থাপক মোঃ সামসুজ্জামান। এ সময় উপকার ভোগী মৎস্যচাষী উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও গ্রামের মোঃ সাইফুল ইসলাম তার অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন। 

দেশের বিভিন্ন অঞ্চলের পর্যায়ক্রমে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চালু থাকবে এবং এই প্রশ্ক্ষিণের মাধ্যমে অংশগ্রহণকারী মৎস্যচাষীগণ অর্থনীতি উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে আয়োজকরা।

দিনব্যাপী কর্মসূচিতে আধুনিক ও লাভজনক মাছ চাষের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে পুকুরের প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নতমানের পোনা নির্বাচন ও মজুদ সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে ব্যবহৃত তাত্ত্বিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের যেমন প্রোবায়োটিক প্রয়োগ, ্্্্্্এয়ারেটরের ব্যবহার এবং তথ্যপ্রযুক্তি নির্ভর পানি ব্যবস্থাপনা সম্পর্ক অংশকারীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীদের হাতে কলমে শেখার সুযোগ রাখা হয় কুইজ প্রতিযোগিতা উন্মুক্ত আলোচনা পর্বে চাষীরা সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজেদের অভিজ্ঞতা সমস্যার কথা তুলে ধরেন কর্মসূচি শেষে অংশগ্রহণকারী চাষীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে