নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় “সময়য়ের বাতিঘর”নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কেশারপাড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
ক্যাম্পে চারজন চিকিৎসক এলাকার অসহায় ও দরিদ্র তিন শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন।
পাশাপাশি আগতদের ব্লাড গ্রুপ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে স্থানীয় মানুষ সন্তোষ প্রকাশ করেন।
আয়োজকরা জানান, প্রায় ৭০ জন স্বেচ্ছাসেবীর নিরলস পরিশ্রমে দিনব্যাপী এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
সংগঠনটির অন্যতম পরিচালক মো. হেলাল স্থানীয় সাংবাদিকদের জানান, ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে “সময়য়ের বাতিঘর”এলাকার বিত্তশালী ব্যক্তি ও প্রবাসী ডোনারদের সহায়তায় বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি আরও জানান, সংগঠনটি বর্ষা মৌসুমে বৃক্ষরোপণ, রমজান ও কোরবানির ঈদে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ সহায়তা, গৃহহীনদের জন্য বাসস্থান নির্মাণ এবং অসহায় মানুষের চিকিৎসাসেবাসহ নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে।
ভবিষ্যতেও নতুন নতুন পরিকল্পনার মাধ্যমে আরও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।