যশোরের চৌগাছায় ২১১ বোতল উইনকোরেক্স সিরাপসহ দুইজন এবং ৪১ পিচ ইয়াবাসহ আরো দুইজনকে আটক করেছে পুলিশ। জানাযায় শুক্রবার সকালে র্যাব-৬ এর একটি দল চৌগাছা শহরের কপোতাক্ষ ব্রীজের উপর একটি প্রাইভেট কারে অভিযান চালিয়ে ২১১ বোতল উইনকোরেক্স সিরাপসহ দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন ঝিকরগাছা উপজেলার কাগমারি গ্রামের ফুলচানের ছেলে শ্রী চিরনজিৎ কুমার (২৮) ও একই উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত: আব্দুস শুকুরের ছেলে বাবলুর রহমান। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেট কার ( ঢাকা মেট্রো -গ- ১৩-২৯২৬) আটক করা হয়। অপরদিকে শুক্রবার বিকেলে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে দশপাকিয়া গ্রামের ইটের রাস্তার উপর থেকে ৪১ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন, চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের মৃত আফসার আলীর ছেলে শফিয়ার রহমান (৫৭) ও পাশাপোল ইউনিয়নের বুড়িন্দিয়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে রিপন হোসেন (৪৫)। চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।