চিরিরবন্দরে

ভিজিএফ এর খাদ্যশস্য চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১৬ মে, ২০২৬, ১২:১২ পিএম
ভিজিএফ এর খাদ্যশস্য চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুরের চিরিরবন্দরে একযোগে ১২ টি ইউনিয়নে বিনামুল্যে ভিজিএফ এর খাদ্যশস্য চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।   গতকাল ১৬ মে শনিবার সকাল ১০ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়ন পরিষদ চত্বরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে বিনামুল্যে ভিজিএফ এর খাদ্যশস্য চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি। 

উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সফিউল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহ প্রমূখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও তালিকাভুক্ত অসহায় দুঃস্থ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে