জিয়ানগরে যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ১৬ মে, ২০২৬, ০২:২১ পিএম
জিয়ানগরে যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন হোসেন হাওলাদার (৩৮) কে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করেছে জিয়ানগর থানা পুলিশ। শনিবার (১৬ মে) ভোরে উপজেলার সেউতিবাড়িয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা আল-আমিন উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নধীন ৯ নং ওয়ার্ড সেউতিবাড়িয়া গ্রামের মোঃ জুলহাস হাওলাদারের ছেলে। আল-আমিন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত থাকার আগেও তিনি উপজেলা এবং কলেজ ছাত্রলীগের বিভিন্ন পদে আসিন ছিলেন। জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মোঃ মোহব্বত খান জানান, মো. আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান ছিলো এবং সে একাধিক মামলা আসামী। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে